বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় মহাসড়কে আবর্জনার স্তূপ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ১৭০ বার পড়া হয়েছে

ফরহাদ হোসেন, আশুলিয়া:
আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন
স্থানে চোখে পড়বে বিশালাকৃতির বেশ কিছু ময়লার স্তুপ। দীর্ঘ দিন যাবৎ
বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব ময়লা এনে ফেলা হচ্ছে সড়ক-
মহাসড়কের কয়েকটি জায়গায়। কোথাও কোথাও আবার ময়লার স্তুপ উঠে
এসেছে সড়ক-মহাসড়কের উপরে। এতে করে সড়ক-মহাসড়কের দিয়ে চলাচলরত
হাজারো শ্রমিক ও সাধারণ মানুষ প্রতিনিয়ত উটকো গন্ধে নাভিশ্বাস
ছাড়ছে। এসব স্থানে ময়লা আবর্জনা ফেলা হলেও যা দেখার কেউ নেই। এতে
করে যেমন জনজীবন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে তেমনি বিপর্যস্ত
হচ্ছে পরিবেশ।
নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিশ কিলোমিটার দূরত্বের মধ্যে আশুলিয়ার
পলাশবাড়ী, জিরানী, শ্রীপুর এলাকার প্রায় পাঁচটি স্থানে চোখে পড়বে বড়
আকৃতির ময়লার ভাগাড়। এছাড়া বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের টঙ্গাবাড়ী,
আশুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে ছোট-বড় বেশকিছু ময়লার স্তুপ
রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন দুর্গন্ধযুক্ত পরিবেশের মধ্যে হাজারো
পথাচারী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রশাসন রয়েছে নির্বাক।
বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্ছিষ্ট কোথায় ফেলা প্রয়োজন এ
নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই।
নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলাচলরত পরিবহন শ্রমিক ও যাত্রীরা জানায়, সড়কের
যত্রতত্র ময়লা আবর্জনার স্তুপের কারণে চলাচল করাও দুর্বিসঃহ হয়ে পড়েছে।
অনেক সময় দুর্গন্ধ সহ্য করতে না পেরে গাড়ি চালানো অবস্থায় নাক চেপে
ধরতে হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451