রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘রানা প্লাজার দুর্ঘটনা’ বাবা-মাকে স্মরণ এতিম সন্তানদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ২৩৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- বাবা-মায়ের আদর ভালোবাসা ছাড়াই জীবন কাটছে ১০ বছর বয়সী কিশোর জীবনের। পাঁচ বছর আগে রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে গেছে সে। সে সময় তার বয়স ছিল পাঁচ বছর। সেই দুর্ঘটনায় জীবন তার আপন খালাকেও হারিয়েছে। এরপর থেকে নানি তাকে লালন-পালন করছেন। জীবনের মতো পারভেজের বাবা-মাকেও কেড়ে নিয়েছে রানা প্লাজা।

মঙ্গলবার জীবন-পারভেজের মতো জনাবিশেক বাবা-মা হারানো কিশোর-কিশোরী জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্র হয়ে মোম জ্বালিয়ে স্মরণ করেছে নিহত স্বজনদের।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এই আলোকবর্তিকা প্রজ্বালন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি থেকে রানা প্লাজা ধস এবং তাজরীন কারখানার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসার দাবি জানানো হয়। এ ছাড়া পোশাক খাতে নিরাপত্তার স্বার্থে দুই ক্রেতা জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের কার্যক্রম অব্যাহত রাখার দাবিসহ মোট ১০ দফা দাবি তোলা হয়েছে।

সংগঠনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরিফা আক্তার, সাফিয়া পারভীন, ফারুক খান, কবির হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451