শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী ২৬ এপ্রিল টুঙ্গিপাড়া আসছেন রাষ্ট্রপতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ২৬৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি দ্বিতীয় বারের
মতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো আব্দুল হামিদ অ্যাডভোকেট
আগামী ২৬ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরে আসছেন। তার

আগমন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে এক প্রস্তুতি মূলক সভা
অনুষ্ঠিত হয়।
টুঙ্গিপাড়া সফরকালে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদনসহ ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে
অংশ নিবেন। তার আগমন উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর
রহমান সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় রাষ্ট্রপতির আগমণ সফল
করতে নিরাপত্তাসহ, হেলিপ্যাড প্রস্তুতি, সমাধী সৌধে পরিস্কার-
পরিচ্ছন্নতা, মেডিকেল টিম প্রস্তুত রাখাসহ সার্বিক বিষয়ে আলোচনা
করা হয়।
প্রস্তুতিমূলক সভায় জেলা পরিষদ প্রশাসক চৌধুরী এমদাদুল হক, পুলিশ
সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মাহাবুব আলী খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ,
রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451