বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগের দু’পক্ষে গোলাগুলি, নিহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ২৯৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

 

রাজধানীর বাড্ডা এলাকায় আজ বিকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও পাঁচজনসহ গুলিবিদ্ধ ১০-১২ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কামরুজ্জামান দুখু।

পুলিশ সূত্র জানায়, বেরাইদ ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের অধীনে গিয়েছে। আগামী সিটি কর্পোরেশন কাউন্সিলর মনোনয় নিয়ে ফারুক গ্রুপ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মধ্যে রিরোধ চলছিল। এর সূত্র ধরে দুই গ্রুপের মধ্যে গত কয়েকদিন ধরে গণ্ডগোল চলে আসছে। এর জের ধরে আজ বিকাল ৫টার দিকে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর গ্রুপের কামরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি ভাটারা থানার বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই।

ঘটনার পর পরই ঘটনাস্থলে গিয়েছে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। আজ সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেক দিন ধরেই এই দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। সেই জের ধরেই আজকের এ সংঘর্ষ। নিহত দুখুর লাশ অ্যাপোলো হাসপাতালে রাখা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451