শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেইমারের চোখে রাশিয়া বিশ্বকাপের তারকা যাঁরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ৪৭১ বার পড়া হয়েছে

নেইমার ডি সিলভা নিজের আলোতে রাশিয়া বিশ্বকাপকে আলোকিত করবেন, সেটা নিশ্চিত। ব্রাজিলীয় তারকার চোখে অবশ্য আরো কয়েকজন রয়েছেন, যাঁদের পায়ের জাদুতে মাতাতে পারেন আসছে বিশ্বকাপের মঞ্চকে। নিজের দুই সতীর্থ ফিলিপ কুতিনহো আর গ্যাব্রিয়েল জেসাসের সঙ্গে নেইমার বলছেন মিসরের মোহাম্মদ সালাহর কথাও।

আপাতত পায়ের অপারেশন শেষে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) তারকা আছেন মাঠের বাইরেই। ফিরতে ফিরতে লেগে যাবে আরো মাসখানেক। এই অবসরেই সাও পাওলোতে নেইমার মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানেই লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো বাদে কারা হতে পারেন রাশিয়া বিশ্বকাপের তারকা, এমন প্রশ্নের জবাবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার জানালেন নিজের ভাবনা।

কুতিনহো আর জেসাসের ওপর নেইমারের ভরসার অন্ত নেই। নিজের এ দুই সতীর্থই পার্থক্য গড়ে দিতে পারেন দুই দলের মধ্যে এমনটাই মনে করেন পিএসজি ফরোয়ার্ড। নেইমারের মতে, ‘কুতিনহো আর জেসাস দুজনই গড়ে দিতে পারে পার্থক্য। আর আমি আশা করি তাঁরা সেটা পারবেন।’

লিভারপুলের হয়ে কি ইংলিশ প্রিমিয়ার লিগ, কি চ্যাম্পিয়নস লিগ—সবখানেই দারুণ উজ্জ্বল মিসরের সালাহ। নেইমার তাই জানালেন গোলের পর গোলের দেখা পাওয়া এই ফরোয়ার্ডের আলোয়ও উদ্ভাসিত হতে পারে বিশ্বকাপের আসর। সাথে সাবেক বার্সেলোনা সতীর্থ ও উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেজ আর দুই বেলজীয় কেভিন ডি ব্রুইন ও ইডেন হাজার্ড ওপরও নজর রাখতে বলছেন সাবেক এই বার্সেলোনা তারকা।

নেইমার বলছেন, ‘সালাহ মিসরের হয়ে খুব বেশি মাঠে নামেনি। তবে বিশ্বকাপে সে ভালো একটা সময় কাটাতে পারে। আরো দারুণ কিছু প্রতিভাবান ফুটবলার মাঠে নামছে। তাঁদের মধ্যে হাজার্ড, ডি ব্রুইন আর সুয়ারেজ অন্যতম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451