বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছাত্রলীগ থেকে রনিকে অব্যাহতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ৪৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

সংগঠন থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে রনিকে অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের জিইসি মোড়ের ইউনিএইড নামের ওই কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়াকে মারধর করেন রনি। মারধরের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, সিগারেট হাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলার এক পর্যায়ে রাশেদ মিয়ার ওপর চড়াও হন; একের পর এক চড় মারতে থাকেন, মাঝে মাঝে রাশেদের চুল ধরে মারেন।

এই খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেই সংগঠন থেকে অব্যাহতি চান রনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর হাতে লেখা অব্যাহতিপত্র পাঠান তিনি। এরপর রাতে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451