বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় ডায়াগনস্টিক সেন্টার থেকে দু’জনের মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৪০৩ বার পড়া হয়েছে

মেহেদী হোসেন, নিজস্ব প্রতিবেদক ঃ- 

সাভারে একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

সাভারের আশুলিয়ার জিরানী এলাকার হাজী আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ময়মনসিংহ মুক্তাগাছার আলী হোসেনের ছেলে ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী ফরহাদ হোসেন (২৪) ও নওগাঁ জেলার আতরাই থানার আবদুল কুদ্দুসের ছেলে নাবিনুর রহমান। তারা দুজন ওই ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন ঘুমাতেন।

আশুলিয়া থানার এসআই কামরুল হোসেন বলেন, সকালে জিরানী এলাকার আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারে দুজনের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মরদেহরে পাশে চানাচুরের খালি প্যাকেট ও কোমল পানীয়র খালি বোতল পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে রাতেই কোনো একসময় তাদের মৃত্যু হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা এমন কোন কিছু খেয়েছে যার বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে বলে জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451