মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানবদেহের নতুন অঙ্গ আবিষ্কার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৪৮২ বার পড়া হয়েছে

মানবদেহের রহস্যের যেন শেষ নেই। আর এর মাঝে ইন্টারস্টিটিয়াম (interstitium) নামে নতুন একটি অঙ্গ আবিষ্কার মানবদেহের রহস্যকে যেন আরো বাড়িয়েই দিল!

সম্প্রতি গবেষকরা যে অঙ্গটি আবিষ্কার করেছেন, তার বিষয়টি এতদিন অল্পবিস্তার জানা থাকলেও বিস্তারিত জানা ছিল না। কিন্তু সম্প্রতি বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে ইন্টারস্টিটিয়াম যে আলাদা অঙ্গ, সে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা।

মূলত মানুষের ত্বকের নিচেই থাকে সেই ইন্টারস্টিটিয়াম। এছাড়া পেট, ফুসফুস, রক্তনালী ও মাংসপেশিতেও পাওয়া যায় এটি। দেহের জন্য শক্তিশালী ও স্থিতিস্থাপক প্রোটিন নেটওয়ার্ক তৈরিতে এ অঙ্গটি জড়িত।

সম্প্রতি ইন্টারস্টিটিয়াম বিষয়ে গবেষকদের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সায়েন্টিফিক রিপোর্টস-এ।

অতীতে এ অঙ্গটি বিষয়ে অনেক কিছু জানা থাকলেও এটি যে একটি অঙ্গের স্বীকৃতি পাওয়ার উপযোগী, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এর অন্যতম কারণ ছিল এর ভেতরে তরল বোঝাই থাকে, যা মানবদেহের ধাক্কা প্রতিরোধক হিসেবেও কাজ করে। বর্তমানে এটি মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের অন্যতম বলে মনে করছেন গবেষকরা।

এ অঙ্গটির সম্পর্কে বিস্তারিত জ্ঞান পরবর্তীতে ক্যান্সার বিষয়ে গবেষণাকে বেগবান করবে বলেও মনে করছেন গবেষকরা।

সূত্র : ইনডিপেনডেন্ট


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451