বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীর হাতিয়ায় বাবার সামনে ছেলেকে গুলি করে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৪৯০ বার পড়া হয়েছে

নোয়াখালী  ঃ 

নোয়াখালীর হাতিয়ার এক বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের চালানো গুলিতে নীরব উদ্দিন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নীরবের বাবা মিরাজ উদ্দিন (৩৮) গুলিবিদ্ধ হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকের হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নীরব হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

তার বাবা মিরাজ উদ্দিন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। দলের অন্য একটি পক্ষের সমর্থকদের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে মিরাজের অভিযোগ।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় প্রতিপক্ষ আজাদের ছেলে জুয়েলের সঙ্গে মিরাজের ঝগড়া হয়। এরপর রাতে কয়েকজন সন্ত্রাসী তার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে পড়ার টেবিলে থাকা নীরব ও ঘরের মধ্যে থাকা মিরাজ গুলিবিদ্ধ হন। প্রথমে তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার জানান, নীরবের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451