রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৪৬২ বার পড়া হয়েছে

সেলিম হায়দার :
তালা উপজেলায় উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮শ দশ জন
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে । সোমবার (১৬এপ্রিল)
সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে প্রধান হিসাবে উপস্থিত থেকে কৃষকদের
মাঝে বীজ ও সার বিতরন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য
এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে বিতরন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সামছুল আলম ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম,
জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব
ঘোষ বাবলু, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ।
অন্যদিকে উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদ চত্বরে ৫টি ইউনিয়নের কৃষকদের
মাঝে কর্মসূচির বীজ ও সার বিতরন করা হয়।
উল্লেখ্য, খরিব-১/২০১৮- ১৯ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির
লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত উপজেলার ১২টি ইউনিয়নের মোট
৮শ দশ জন কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরন করা হয় । কৃষকদের ৫ জনের প্রতি
গ্রুপে বীজ ২৫কেজি, ইউরিয়া ১শ কেজি, ডিএপি ৫০ কেজি, পটাশ
৫০কেজি দেওয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451