বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শশীভূষণ মাধ্যামিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
  • ৫৫৯ বার পড়া হয়েছে

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥

ভোলার শশীভূষণ থানা সদরে অবস্থিত একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা
প্রতিষ্ঠান শশীভূষণ মাধ্যামিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বোরবার(১৫এপ্রিল)সকাল ১০টা
থেকে বিকেল ৪টা পর্যন্ত ২টি বুথে বিরতিহীনভাবে বিপুল উৎসাহ
উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। নির্বাচনে ৭ জন
অভিভাবক সদস্য প্রার্থী অংশ নেন।
এদের মধ্যে প্রভাষক বেল্লাল উদ্দিন ৩০৬ ভোট, মো.সাহাদাত হোসেন
ছাদু মোল্লা ২৯২ ভোট, আঃ ছালাম বাবুল মোল্লা ২৯১ ভোট ও মো.
আবুল কাশেম ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে
মোট ভোটারের সংখ্যা ছিল ৮৮৩জন। এর মধ্যে ৪৭১ জন ভোটার তাদের
ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক
সুপার ভাইজার মো.খলিলুর রহমান।
শশীভূষণ মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন
জানান, সুন্দর ও মনোরম শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
আমি অভিভাবক ও নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সকলকে অভিনন্দন
জানাই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451