মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যেভাবে ফেসবুক থেকে আপনার তথ্য ডাউনলোড করবেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ৫৪৩ বার পড়া হয়েছে

কবে কী স্ট্যাটাস দিয়েছেন, কবে কোথায় কার সঙ্গে ঘুরতে গেছেন, কাকে কী খুদে বার্তা পাঠিয়েছেন এমন সব তথ্য জমা রাখে ফেসবুক। তার মানে যেদিন থেকে ফেসবুকে ব্যবহার শুরু করেছেন, সেদিন থেকেই আপনার প্রতিটি কাজের হিসাব রেখেছে এই সামাজিক মাধ্যম।

এই তথ্যগুলো ব্যবহার করে ফেসবুক আপনার সম্পর্কে জানতে পারে। এই তথ্যগুলো অন্য কেউ পেয়ে গেলে আপনার সম্পর্কে সব খুঁটিনাটি জেনে যাবে।

কয়েকদিন আগে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকাকে ব্যবহারকারীদের তথ্য বেহাত করার ঘটনায় বেশ বিপাকে পড়েছে ফেসবুক। ফেসবুকের কাছে নিজেদের তথ্য কতটুকু সুরক্ষিত থাকবে তা নিয়ে বাড়ছে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ।

আপনি যদি ফেসবুক আর ব্যবহার না করতে চান অথবা স্মৃতিগুলো সংরক্ষণ করতে চান। সেক্ষেত্রে  কয়েকটি ধাপ পেরিয়ে গেলেই ফেসবুক থেকে আপনার জমানো তথ্য খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন।

যেভাবে ডাউনলোড করবেন 
• প্রথমে আপনার ফেসবুকে প্রবেশ করুন। এরপর Settings-এ চলে আসুন।

• সেখানে ‘Download a copy’ তে  ক্লিক করুন।

• এরপর ক্লিক করুন ‘Download Archive’-এ ।

• এই আর্কাইভ প্রস্তুত করতে কিছু সময় লাগতে পারে। ফেসবুক আপনাকে নোটিফিকেশন করে জানিয়ে দেবে যখন আর্কাইভটি প্রস্তুত হবে।

• এরপর সেখানে থেকে আপনার জমানো  তথ্য ডাউনলোড করতে পারবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451