রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আর নেই ‘বেদের মেয়ে জোসনা’ ছবির দ্বিতীয় নায়িকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ৫৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ-

না ফেরার দেশে চলে গেলেন ‘বেদের মেয়ে জোসনা’ ছবির দ্বিতীয় নায়িকা ফারজানা ববি। গতকাল শুক্রবার রাত ১০টায় উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি। আজ বাদ  জোহর তাঁর জানাজা শেষে আজিমপুর গোরস্থানে লাশ দাফন করা হয়। তিনি বাংলা চলচ্চিত্রের সর্বাধিক গানের নৃত্য পরিচালক মাসুম বাবুলের স্ত্রী।

ফারজানা ববির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নায়ক জায়েদ খান। এনটিভি অনলাইনকে জায়েদ খান বলেন, ‘গত রাতে একটি অনুষ্ঠানে আমি আর মাসুম বাবুল ভাই যাচ্ছিলাম। হঠাৎ করে উনার বাসা থেকে  খবর আসে যে ববি ভাবি হাসপাতালে। আমরা তখনই হাসপাতালে যাই। গিয়ে দেখি ভাবি মারা গেছেন।’

ফারজানা ববির কী হয়েছিল জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধা ৭টার দিকে ভাবি বাসায় রান্না করছিলেন। এমন সময় হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যান। তখন তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান তিনি ব্রেইন স্টোক করেছেন।’

জায়েদ আরো বলেন, “ফারজানা ববি আমাদের শিল্পী সমিতির একজন পুরোনো সদস্য। তিনি ‘বেদের মেয়ে জোসনা’সহ আরো অনেক ছবি করেছেন। অনেক ভালো অভিনয় করতেন।বিয়ের পর অভিনয় ছেড়ে দেন তিনি।”

নৃত্য পরিচালক জাকির হোসেন বলেন, ‘আমাদের চিন্তা ছিল ভোর ৬টায় দাফন শেষ করে এফডিসিতে যাব। কিন্তু মাসুম বাবুল ভাইয়ের বড় ভাই না করেন। তিনি বলেন বাদ জোহর জানাজা করতে কারণ পারিবারের অনেকেই রাস্তায় আছে। এরই মধ্যে এফডিসির সংগঠনগুলো সিদ্ধান্ত নেয়  এফডিসিতে আজ কোনো অনুষ্ঠান করা হবে না।’

জাকির হোসেন আরো বলেন, ‘বেলা আড়াইটার দিকে আজিমপুর গোরস্থানে ভাবির দাফন সম্পন্ন হয়েছে। সেখানে পরিবারের  সদস্যরা ছাড়াও চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।’

নায়িকা ফারজানা ববি ‘পাগলী’ ছবিতে অভিনয়ের জন্য সবার নজর কাড়েন। ‘বেদের মেয়ে জোসনা’ ছবির দ্বিতীয় নায়িকা ছিলেন তিনি। এ ছাড়া বেশকিছু ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451