বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশবিরোধী অশুভশক্তিকে প্রতিহত করতে হবে : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ৪০৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম  ঃ- 

নতুন বছরে দেশবিরোধী সব অশুভশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশবিরোধী একটি চক্র এখনও ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করতে হবে।’

আজ শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘বাঙালি জাতির বীরত্বগাথা ইতিহাস যেমন রয়েছে, তেমনি রয়েছে বিশ্বাসঘাতকের ইতিহাসও। বিশ্বাসঘাতক চক্র বারবার বাঙালির বীরত্বগাথার ইতিহাস কেড়ে নিতে চেয়েছে।’

তিনি আরো বলেন, ‘এখনও একটি চক্র বীরত্বগাথার ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করছে। তাদের প্রতিরোধ করতে হবে। নতুন বছরে যেন কোনও অশুভশক্তি ষড়যন্ত্র করতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘তারুণ্যের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিশ্বাস তারুণ্য সাম্প্রদায়িক অশুভশক্তির মোকাবিলা করে বিপন্ন মানবতার প্রতীক বাঙালির বিশ্বাসের ঠিকানা জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয় এনে দিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451