রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াপাড়া সরকারী প্রাথমিকি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির
উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার
বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাহার পাঠানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকম রুহুল
আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান
সুরাইয়া আক্তার শিউলী, শিক্ষানুরাগী সৈয়দ হাসান আক্তার জুয়েল,বিশিষ্ট সমাজসেবক
এ্যাডভোকেট এমরান হোসাইন,প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন,মাস্টার মনির হোসেন,রাসেল
আলম প্রমুখ।