বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
  • ৪৬৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশু
আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে
গোপালগঞ্জ শিশু একাডেমি ভবনে এই উৎসব চলছে। বাংলা নববর্ষ পালন
উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, গোপালগঞ্জ জেলা শাখা এ উৎসবের
আয়োজন করে।
সকালে জেলা শিশু একাডেমিতে আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন জেলা শিশু কর্মকর্তা খোন্দকার নিপুন হোসেন। দুই
দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসবে রয়েছে শিশু সমাবেশ,
নাট্যোৎসব, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন
প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ।
এ সব প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, সাংবাদিক
মোজাম্মেল হোসেন মুন্না, জেলা তথ্য অফিসার হাসিবুল হাসান, জেলা
নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান, প্রফুল্ল বল, কৃষ্ণ মধু ও
সুব্রত বিশ্বাস।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামীকাল শুক্রবার বিকেলে পুরস্কার
বিতরণ করা হবে। এতে জেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের দুই
শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451