শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানো হবে না : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ১৬৯ বার পড়া হয়েছে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানো হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় ভ্যাটের আওতা মুক্ত থাকবে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত ছিলেন।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বেসরকারি শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেওয়া হবে না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনের সব কিছুই থাকবে ভ্যাটমুক্ত। প্রধানমন্ত্রী এই বিষয়টি একনেক সভায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ওপর ভ্যাট আরোপ করা হবে। তবে ছাত্রদের ওপর নয়।

এর একদিন পরই অনুষ্ঠিত একনেক সভায় অনির্ধারিত বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451