হেলাল শেখঃ
কোটা সংস্কারের আন্দোলনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এতে সড়কের দুপাশেই সৃষ্টি হয় তীব্র যানজট। জলকামান নিয়ে বিপুল সংখ্যক পুলিশ ফটকের সামনে অবস্থান নিয়েছে।
০৯/০৪/২০১৮ইং সোমবার সকাল সাড়ে ৯টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রদক্ষিণ করে সকাল সাড়ে ১০টার দিকে জয় বাংলা বলে গেইট দিয়ে বের হয়ে প্রধান ফটকের সামনেই অবস্থান নেয় তারা।
জানা যায়, প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অবস্থান করছেন সেখানে, সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে এসেছেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন। বেশ কয়েকবার শিক্ষার্থীদের মহাসড়ক ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়, কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে এ আহ্বান প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে বলে তারা জানান।