শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধামরাইয়ে বাসে গণধর্ষণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক-;
ঢাকার ধামরাইয়ে এক নারী পোশাক শ্রমিককে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক ও তার সহকারীসহ মোট ৫ জনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। এ সময়ে জব্দ করা হয় বাসটি।

পুলিশ সুত্রে জানা যায়, ৮ এপ্রিল, গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কচমচ এলাকায় বাস থেকে ওই নারী পোশাক শ্রমিককে উদ্ধারসহ অভিযুক্তদের আটক করা হয়।

পুলিশ জানায়, ৯ এপ্রিল, সোমবার দুপুর ১২টায় আটককৃতদের ৭জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার গাওয়াইল গ্রামের সোহেল রানা, কেলিয়া গ্রামের মকবুল হোসেন, চুয়াডাঙ্গা উপজেলার কোটপাড়া গ্রামের বাবু মল্লিক, ময়মনসিংহ জেলা ফুলবাড়ি থানার দেওখোলা গ্রামের আব্দুল আজিজ, নীলফামারী জেলার ডিমরান থানার সরকার বাড়ির গ্রামের শ্রী বলরাম।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিজাউল হক জানান, কারখানায় কাজ শেষে ধামরাইয়ের ইসলামপুর থেকে গত রাতে একটি যাত্রীবাহী বাসে ওঠে ওই নারী পোশাক শ্রমিক, বাসটি ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সকল যাত্রী নেমে যায়, এরপর বাস চালকের সহকারী বাসের দরজা বন্ধ করে দেয় এবং চালক বাসটি মহাসড়কে উদ্দেশ্যহীনভাবে চালাতে শুরু করে। এই সময়ে ওই বাসের চালক, তার সহকারী এবং তাদের পরিচিত আরও তিন ব্যক্তি মিলে ওই নারীকে ধর্ষণ করে।

এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি বুঝতে পেরে তখনই ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বাসটি ধাওয়া করে ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকা থেকে ভুক্তভোগী নারী এবং অভিযুক্ত ৫ জনকে আটক করেন। এ বিষয়ে এলাকার জনগণ দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451