রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আশুলিয়ায় দুই’দিনের অভিযানে তিতাস গ্যাস এর প্রায় ২৫ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, হেলাল শেখঃ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ছয়তালা ও বাংলা বাজার এলাকায় তিতাস গ্যাস কোম্পানির ব্যাবস্থাপক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে রবিবার ও সোমবার দুই দিনে প্রায় ২৫ কিলোমিটার গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু করা হয়, এ অভিযান সন্ধায় সমাপ্ত করা হয়, এসময়ে ৬টি সোস লাইনসহ প্রায় ১৫ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে রূপায়ন স্বপ্ননিবাস এর ভিতরে একটি বিলাসবহুল বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ওই বাড়িতে সিসিটিভি দেখা গেলে, লোকজন বলছিলো, চোরের বাড়ি সিসি ক্যামেরা! হায়রে দুনিয়া… ওই বাড়ির গাড এর কাছে জানতে চাইলে তার বাড়ির মালিকের নাম বলেননি।

০৯/০৪/২০১৮ইং সোমবার সকাল ১০টা থেকে আবার আশুলিয়ার বাংলা ববাজার এলাকায় অভিযান পরিচালনা করেন তিতাসগ্যাস কোম্পানি।
সোমবার সরেজমিনে গিয়ে জানা গেছে, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়াড এর বাংলা বাজার এলাকার (বাঁস বাজার) সংলগ্নে অভিযান চালানো হয়, সেখানে ২টি সোস লাইনের সন্ধান পাওয়া যায়,

এ এলাকায় দুপুর আড়াই টা পযন্ত প্রায় ১০ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন, সাভার তিতাসগ্যাস কোম্পানির ব্যাবস্থাপক মোঃ সিদ্দিকুর রহমান, উপ: ব্যাবস্থাপক হাজী আব্দুর রহিম, মোঃ হাসান, মোঃ আনিছুজ্জামান, মোঃ মান্নান, ট্রেকনিশিয়াল মোঃ হাবিবুর রহমান, মোঃ গিয়াস উদ্দিন এবং এস আই রাকিবুল ইসলাম, এ এস আই সাইদুর রহমানসহ পুলিশের একটি টিম কাজ করেন এই অভিযানে।

এ বিষয়ে সাভার জোন তিতাস কোম্পানির ব্যাবস্থাপক মোঃ সিদ্দিকুর রহমান জানান, তিতাস কোম্পানির সংযোগ যারা ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে,গ্যাস এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এ প্রতিনিধিকে জানান। এ রিপোর্ট লেখা পযন্ত অভিযান চলছিলো…


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451