শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘পলকে পলকে তোমাকে চাই!’ ব্যবসা ভালো করেছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৩৫৪ বার পড়া হয়েছে

শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘পলকে পলকে তোমাকে চাই’। ছবিটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ শানু। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি। ছবিটির ব্যবসা ভালো হচ্ছে বলে দাবি করেছেন অভিনেতা। নিজের ফেসবুক হ্যান্ডেলে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন বাপ্পী।

গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বাপ্পী বলেন, অনেকদিন পর আমার নতুন ছবি পলকে পলকে তোমাকে চাই মুক্তি পেয়েছে। কোনও প্রকার প্রমোশন ছাড়াই ছবিটি ৭০টিরও বেশি হলে মুক্তি পায়। তবে আমার সাংবাদিক ভাইদের ধন্যবাদ। তারা ভালোবেসে নিজ নিজ অবস্থান থেকে দর্শকদের কাছে সিনেমাটির খবর জানিয়েছেন।

তিনি বলেন, মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের উচ্ছাস দেখে আমি অভিভূত। তাদের এ ভালোবাসাই আমার আগামী পথ চলার শক্তি। নির্মাতার কাছ থেকে তৃতীয় দিনেও ছবিটির সেল রিপোর্ট ভালোর খবর পেলাম। সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা। আসুন সবাই বাংলা ছবি দেখি, দেশীয় ছবির পাশে থাকি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

এদিকে একটি খসড়া সেল রিপোর্টে বলা হচ্ছে, মণিহার (যশোর) সিনেমা হলে দুইদিনে ছবিটি ব্যবসা করেছে ১,১১৭৪০ টাকা, চম্পাকলিতে ৯৮,০০০ টাকা, গুলশান (নারায়ণগঞ্জ) ৮০,৬০০ টাকা, বিজিবি ঢাকা ৮৭,০০ টাকা, পুনম (রাজারবাগ) ৭১,০০০ টাকা, নিউ গুলশান জিনজিরা ৬৯,০০০ টাকা, সনি (ঢাকা) ৭৩,০০০ টাকা, সাভার সেনা হলে ৮৭,০০০ টাকা, চন্দ্রিমা ৬৭,০০০ টাকা, পূরবী (সিলেট) ১,২৩,০০০, চিত্রা ৫১,০০০ টাকা, মতিমহল ৬৩,০০০ টাকা, আলমাস (চট্টগ্রাম) ৮৮, ০০০ টাকা ব্যবসা করেছে।

‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে বাপ্পি-মাহি ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু, শিবা শানু, জারাসহ অনেকে। ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451