শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণধোলাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৩২০ বার পড়া হয়েছে

চাঁদপুরের কচুয়া উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ আলম (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুর উপজেলার পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার শাহ আলম উপজেলার পদুয়া গ্রামের সফিক মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আকানিয়া গ্রামের ওই শিশুটি পরানপুর বাজারে যাচ্ছিল। পরানপুর গ্রামের শাহ আলমের মামার বাড়ি মিয়াজী বাড়ির পাশ অতিক্রমকালে শিশুটিকে তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ির ভেতরে নিয়ে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটির আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং শাহ আলমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

কচুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল জাগো নিউজকে বলেন, ধর্ষণচেষ্টাকারী শাহ আলমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451