সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফায়ার সার্ভিস দুর্ঘটনা মোকাবিলা করতে সক্ষম: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ২২৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

এখন ফায়ার সার্ভিস যে কোনো দুর্ঘটনা মোকাবিলা করতে সক্ষম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেক্ট্রনিক্স সেইফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত আন্তর্জাতিক ফায়ার সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৮ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগে যখন বড় বড় দুর্ঘটনা হতো তখন আমরা শুধু চেয়ে দেখেছি। তখন মানুষের পক্ষে যা সম্ভব তাই করেছি। কিন্তু এখন আমরা উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ এনেছি এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে সক্ষমতা অর্জন করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন। এমন কোনো জায়গা নেই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে না। আমরা যখন ক্ষমতা গ্রহণ করেছিলাম তখন দেশে মাত্র ১৯৩টি ফায়ার স্টেশন ছিল। কিন্তু বর্তমানে ৩৩৫টি ফায়ার স্টেশন চালু রয়েছে এবং কয়েক মাসের মধ্যে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে ৫৫৪টিতে। এছাড়া ভূমিকম্প মোকাবিলায় ভলেন্টিয়ার তৈরি করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার রয়েছে। যত দিন এই সরকার থাকবে তত দিন দেশ এগিয়ে যাবে। জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে সরকার এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশিরা এখন আমাদের বলে কিভাবে আমরা জঙ্গি দমন করেছি। আমরা তাদের বলেছি, বাংলাদেশের মানুষের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গে জঙ্গি দমন করেছে। এছাড়া প্রধানমন্ত্রী নিজেই জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ডাক দিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সময় আগুন লাগার ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা জন্য ১০ জন আগুন সৈনিককে সম্মাননা প্রদান করা হয়। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই এক্সপো চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। এই এক্সপোতে ৩০টি দেশের ৬০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451