বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটের ওসমানীনগরে জোড়া খুনের ‘হোতা’ গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৩৯৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

সিলেটের ওসমানীনগর উপজেলায় এক মাকে ধর্ষণের পর ছেলেসহ তাকে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নেত্রকোনার কেন্দুয়া থেকে তাকে গ্রেফতার করেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) এসএম মাইন উদ্দিন।

পুলিশ জানায়, ঘটনার মূল পরিকল্পনাকারী গ্রেফতার রিয়াজ (২০) ময়মনসিংহের গৌরীপুরের কালীজুড়ি গ্রামের আবুল মিয়ার ছেলে। সে ওসমানীনগরের গদিয়ারচর এলাকায় বসবাস করে আসছিল।

এর আগে গত মঙ্গলবার এই জোড়া খুনের সাথে সম্পৃক্ত সন্দেহে আরো ৩ ব্যক্তিকে আটক করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।

ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) এসএম মাইন উদ্দিন রিয়াজকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সে ছিল ঘটনার মূল পরিকল্পনাকারী।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ বিকেলে ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের ছোট হাওর এলাকা থেকে অজ্ঞাত হিসেবে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কাচারি মালাকারপাড়া গ্রামের মৃত দেবেন্দ্র মালাকারের স্ত্রী দিপু মালাকার (৩৬) ও তার ছেলে বিকাশ মালাকারের (৭) গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

ওইদিন রাতেই নিহতদের স্বজনরা এসে পরিচয় সনাক্ত করেন এবং নিহতের ছেলে বিজয় মালাকার বাদী হয়ে অজ্ঞাত কয়েক জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451