বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিভিন্ন ব্যাংকে বিএনপি নেতাদের অ্যাকাউন্টের তথ্য চেয়ে দুদকের নোটিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ১৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

১২৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে বিএনপির ৮ শীর্ষ নেতাসহ ১০ জনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে নোটিশ পাঠিয়েছে দুদক।

দুদক সূত্রে জানা যায়, যাদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, আবদুল আওয়াল মিন্টু, তাবিথ আউয়াল, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মোর্শেদ খান ও তার সন্তান ফয়সাল মোর্শেদ খান এবং ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান।

মানি লন্ডারিং ও সন্দেহজনক লেনদেনসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির শীর্ষস্থানীয় আট নেতার বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে বিভিন্ন ব্যাংকে হিসাবে ১২৫ কোটি টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের একটি অভিযোগ তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে বিএনপির শীর্ষ ১০ নেতার ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য অনুসন্ধান প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদক কাউকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করতে অনুসন্ধান বা তলব করে না। আর্থিক অনিয়মের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পেলেই ব্যবস্থা নেওয়া হয়। আমরা ব্যক্তির অপরাধকে গণ্য করি। যদি কোনো রাজনৈতিক নেতা তদন্তে নির্দোষ প্রমাণিত হন, তাহলে আমরা তাকে আইনের আওতায় আনবো না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451