বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যা কিছুই হোক বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে : মওদুদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ২৫৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ;- 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যা কিছুই হোক বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। মঙ্গলবার দুপুরে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মহৎ উদ্দেশ্য নিয়ে এই দুদক আমরাই করেছিলাম। কিন্তু এটা এখন সরকারের তল্পিবাহক প্রতিষ্ঠান। মিথ্যা অর্থপাচারের অভিযোগে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে তারা। এর উদ্দেশ্য একটাই। বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।

আওয়ামী লীগ জানে বিএনপি নির্বাচনে অংশ নিলে তাদের ভরাডুবি হবে। তাই বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে চরিত্র হনন করা হচ্ছে। কিন্তু আমরা হাল ছেড়ে দেবো না। যত যাই কিছু করেন না কেন বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় সভানেত্রী হিসেবে নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার। তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে মওদুদ বলেন, সভানেত্রী হিসেবে আপনি অবশ্যই ভোট চাইতে পারেন। কিন্তু সরকারি খরচে নয়, সেটা হতে হবে দলীয় খরচে। আর সেই একই অধিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও দিতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451