সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বৈশাখী অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যেই শেষ করতে হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ২৪৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

রাজধানীতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকাল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিকাল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান শেষ করতে হবে। তবে রাজধানীর রবীন্দ্র সরোবরে বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত চালানো যাবে বলে মন্তব্য করেন তিনি। পহেলা বৈশাখ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জনগণের স্বার্থে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় কেউ মুখোশ পরতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। তবে প্ল্যাকার্ড ব্যবহার করা যাবে বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেবেন। পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান রমনার বটমূলে অনুষ্ঠিত হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এদিন গোটা ঢাকা শহর ও বৈশাখ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরা দ্বারা নজরদারি করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451