বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৬৫ শতাংশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ৩৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে কৃষিখাতে ৩ দশমিক ০৬, শিল্পখাতে ১১ দশমিক ৯৯ এবং সেবাখাতে ৬ দশমিক ৩৩ শতাংশ প্রবৃদ্ধি হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একনেক সভা শেষে পরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরে আউশ ও পাটের উৎপাদন আগের বছরের তুলনায় বেড়েছে। মাছের উৎপাদনও বেড়েছে। গ্যাস ও বিদ্যুতের উৎপাদন বাড়ায় শিল্পখাতেও মোট উৎপাদনও বেড়েছে। গার্মেন্টস, ওষুধ, সিমেন্ট ও পশু খাদ্যের উৎপাদন বেড়েছে। পাশাপাশি সেবা খাতে বিশেষ করে পাইকারি ও খুচরা পর্যায়ে লেনদেন আগের অর্থবছরের তুলনায় বেড়েছে।

তিনি বলেন, নির্মাণ খাতেও কার্যক্রম অনেক বেড়েছে। পদ্মা বহুমুখী সেতু নির্মাণ, ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট ডেপলমেন্ট প্রজেক্ট ইত্যাদি বাস্তবায়নে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতেও ব্যয় বেড়েছে অনেক। যার প্রেক্ষিতে জিডিপি প্রবৃদ্ধি বাজেটের প্রাক্কলনের তুলনায় বেশি হয়েছে।

উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৪০ প্রাক্কলন করা হয়েছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451