শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আফগানিস্তানের একটি মসজিদে বিমান হামলা: ৭০ জন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ২৯০ বার পড়া হয়েছে

আফগানিস্তানের একটি মসজিদে সামরিক বাহিনীর বিমান হামলায় ৭০ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশে সন্দেহভাজন তালেবান জমায়েতে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আরো বহু লোক আহত হন।

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রাদমানিশ জানান, দাস্তি আর্জি জেলায় ওই বিমান হামলায় ৩০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। যার মধ্যে ৯ জনই ছিলেন কমান্ডার পর্যায়ের।

এদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে এ হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। তবে, স্থানীয় হাসপাতালে হামলায় আহত ব্যাপকসংখ্যক শিশুকে চিকিৎসা নিতে দেখা গেছে। সেখানে বেসামরিক লোকজনও ছিল।

তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নাতক সমাপনী অনুষ্ঠানে ওই হামলায় কয়েক ডজন বেসামরিক লোক হতাহত হন। একটি মসজিদে বিমান হামলা চালানো হয়েছে। এতে শতাধিক আলেম ও শিক্ষার্থী নিহত হয়েছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোষ্ট


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451