বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জে মরুয়াদহ প্রাথমিক বিদ্যালয়টি ঝড়ে বিধ্বস্ত খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কাল

বৈশাখী ঝড়ে বিধ্বস্ত উত্তর মরুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় আজও মেরামত

না করায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম। ৩ মাস অতিবাহিত হলেও

এই বিদ্যালয় ভবনটি সংস্কারের কোন উদ্যোগ নেই সংশিষ্ট কর্তৃপক্ষের।

উলেখ্য, ১৯৯২ সালে উত্তর মরুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলজিইডি

তত্বাবধানে ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে আধা পাকা চৌ চালা টিনসেট বিদ্যালয়

ভবন নির্মিত হয়। নির্মাণের পর থেকে ভবনটি মেরামত না করায় গত ২৮ মে কাল

বৈশাখী ঝড়ে বিদ্যালয় কক্ষটির টিন উড়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত বিদ্যালয়

কক্ষটি মেরামত করা হয়নি। যার কারণে খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টি রোদে চলছে

পাঠদান কার্যক্রম।

এব্যাপারে প্রধান শিক্ষক মাহবুবা খাতুন জানান, বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষার্থী, ৬

জন শিক্ষক ও একজন কর্মচারি নিয়ে ৩ কক্ষ বিশিষ্ট ১টি ভবনে গাদাগাদি করে

শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। কক্ষটি মেরামতের জন্য বহুবার উপজেলা শিক্ষা

অফিসারের কাছে আবেদন করা হলেও কোন ব্যবস্থা গৃহিত হয়নি। উপজেলা শিক্ষা

অফিসার আনোয়ারুল ইসলাম জানান, বরাদ্দ না থাকায় বিদ্যালয়টি মেরামত করা

সম্ভব হচ্ছে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451