মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চলচ্চিত্র বাঁচাতে প্রয়োজনে জীবন দেব,তবুও এই শিল্প ধ্বংস হতে দেব , চলচ্চিত্র দিবস উদযাপন অনুষ্ঠানে হাসান ইমাম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ৩০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও কর্মীদের তরফ থেকে সবার সামনে আমি শপথ নিয়ে বলছি, এই চলচ্চিত্র বাঁচাতে প্রয়োজনে জীবন দেব। তবুও এই শিল্প ধ্বংস হতে দেব না।’

জাতীয় চলচ্চিত্র দিবসে উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর বিএফডিসিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এ মন্তব্য করেন প্রবীণ অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সভাপতি হাসান ইমাম।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একবার এফডিসিতে ষাট কোটি টাকা দিয়েছিলেন। এফডিসি কর্তৃপক্ষ সেই টাকা ঠিকমত ব্যবহার করতে পারেনি। এমনভাবে যদি অপব্যয় হয় তাহলে আমাদের চলচ্চিত্র শিল্প আধুনিকায়ন হবে না, আন্তর্জাতিক পর্যায়ে যাবে না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় আন্তরিকতা কামনা করছি। আমাদের দরকার সেন্ট্রাল সার্ভার, পাইরেসি ঠেকানো, সিনেমা হল ও প্রদর্শন ব্যবস্থা আধুনিকায়ন।

তিনি বলেন, এফডিসি আধুনিকায়ন করতে এবং সব আবর্জনা পরিষ্কার করতে প্রয়োজন হলে আমরা আবার আন্দোলন করবো। আজকের এই দিনে আমরা এই শপথই নিলাম। আমরা আবার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো। আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে অতিসত্বর সু-নজর দেবেন।

এসময় উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক, ইলিয়াস কাঞ্চন, এটিএম শামসুজ্জামান, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, সাইমন, নাসরিন, মোহাম্মদ হোসেন জেমি, মুশফিকুর রহমান গুলজার, সুজাতা, শাহীন সুমন, সুব্রত, জয় চৌধুরী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451