বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় সাহাব উদ্দিন চেয়াম্যানের উদ্যোগে দোয়া মাহফিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ১৮৯ বার পড়া হয়েছে

হেলাল শেখ ,আশুলিয়া সংবাদদাতাঃ  আশুলিয়ার দোয়া মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে টঙ্গাবাড়ী এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিনের উদ্যেগে মৃত অত্মীয় স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার আশুলিয়ার সাবেক সংসদ সদস্য মুরাদ জং। সকালেই মিরপুরের বাসা থেকে মুরাদ জং আশুলিয়ায় আসার সংবাদ পেয়ে শত শত নেতাকর্মীরা জড়ো হতে থাকে,এসময় ইয়ারপুর ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার আবু তাহের মৃধা,ধামসোনা ইউপি আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোস্তাক খাঁন, শহিদুল ইসলাম শাহীর নেতৃত্বে কয়েকটি মোটর সাইকেলের বহর বাইপাইল আব্দুল্লাহ্পুর মহাসড়কে শোভাযাত্রা সহকারে প্রিয় নেতাকে আশুলিয়ার দৌড় থেকে অনুষ্ঠান স্থলে নিয়ে আসে। এসময় নেতা কর্মীরা আবেগ আপ্লুত হয়ে প্রিয় নেতাকে জড়িয়ে ধরে। পরে মুরাদ জং নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের পারিবারিক গোরস্থানে তার পিতা মরহুম আনোয়ার জং এর কবর জিয়ারত করেন এবং আগত শত শত নেতাকর্মী ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,আশুলিয়া থানা সেচ্চাসেবকলীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সী, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাদির দেওয়া,আশুলিয়া  নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি হাবিবুর রহমান সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।পরে এক দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451