বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি মাজাভাঙা দল, আন্দোলনের সাংগঠনিক ক্ষমতা নাই: খাদ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ২৩৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- দলের জনপ্রিয়তা যাচাই করতে আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার বিকেলে রাজধানীর মতিঝিলে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এর আগে রোববার সকালে রাজধানীর কেরানীগঞ্জের কলাতিয়ায় এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে বর্তমান ধারাবাহিকতা প্রয়োজন।

এ সময় বেগম জিয়ার জামিন দেয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী। পরে বিকেলে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের সব বাধা উপেক্ষা করে সরকার দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের জন্যে জনগণ প্রস্তুত। সংবিধান অনুযায়ী নির্বাচন কালীন সরকারের রুটিন দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা সংসদের বাইরে তারা নির্বাচন কালীন সরকারে থাকবেন না। এটাই সংবিধানের কথা। খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা তা নির্ভর করবে কোর্টের ওপর। এখানে সরকারের হাত নেই।

তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচালের হুমকি দিয়ে লাভ হবে না।  কারণ ২০১৪ সালে একবার আগুন সন্ত্রাস করে মানুষ মেরেছেন আপনারা। জনগণের কাছে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। এখন আপনাদের আন্দোলন করার সাংগঠনিক ক্ষমতা নাই। মাজাভাঙ্গা দল আপনারা। সব বাদ দিয়ে নির্বাচনে আসেন নিজেদের জনপ্রিয়তা যাচাই করেন।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451