বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভার আশুলিয়ায় ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য অবাধে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, হেলাল শেখঃ ঢাকার সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকায় বেকারী, মিষ্টির কারখানা, হোটেল, দোকানপাটে অবাধে বিক্রি করা হচ্ছে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য। রবিবার ০১/০৪/২০১৮ইং সাভার বাজার, থানা রোড ও আশুলিয়ার নবীনগর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, জিরানী বাজার, ভাদাইল বাজার, পুরাতন আশুলিয়া, জিরাবো বাজার, কাঠগড়া বাজার, নসিংহপুর, নিচিন্তাপুর, বেরুন জামগড়াসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে জানা যায়, বিভিন্ন খাদ্যপণ্য নকল, ভেজাল ও নিম্নমানের হওয়ায় খরিদদারদের ঠকিয়ে লাখ লাখ টাকার মালিক বনে গেছে অনেকেই। এ বিষয়ে জানতে চাইলে সাভারের নয়ন (৩০) নামের একজন বলেন, আমি ২ কেজি মিষ্টি ক্রয় করেছি, ৫০০০/টাকা দিয়ে, সেখানে বক্সটির ওজনই ২৪৬ গ্রাম। অন্য একজন ফরিদ মিয়া বলেন, মাছ, মাংস ও অন্য আরও অনেক খাদ্যপণ্য ওজনে কম দিয়ে বিক্রি করছে অনেক ব্যবসায়ীরা, এ যেন দেখার কেউ নেই। অন্যদিকে আশুলিয়ার বাগবাড়ির নাজমুল, হোসেন বলেন, হাট-বাজারে দোকানসহ যে কোনো হোটেল, বা বেকারীতে পঁচা ডিম দিয়ে কেক, বিস্কুট তৈরি করে বিক্রি করা হচ্ছে। এসব ভেজাল ও নিম্নমানের নকল খাদ্য খাওয়ার পর অনেক মানুষের বিভিন্ন ধরণের রোগ হচ্ছে বলে অনেক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451