বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাইমচরে জাতীয় কমডেকা উদ্বোধনকালে বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ২৯২ বার পড়া হয়েছে

 

মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরের হাইমচর উপজেলায় ৬ষ্ট জাতীয় স্কাউট সমাবেশ
উদ্বোধনকালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কণ্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশকে
শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তাই
জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মুল করতে হবে। জাতিকে
কলংক মুক্ত করতে আমরা যুদ্ধপরাধীদের বিচার করছি এবং তার
রায় কার্যকর করা হচ্ছে। তিনি স্কাউট সদস্যদের প্রতি
সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে উদাত্ত আহ্বান জানিয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ হবে
শান্তিপূর্ণ দেশ। আর এসব করার জন্য সকলকে এগিয়ে
আসতে হবে।
গতকাল ১ এপ্রিল বেলা ১১টায় চাঁদপুরের হাইমচরে ৬ষ্ঠ
জাতীয় স্কাউট সমাবেশ প্রধান মন্ত্রী কার্যালয়ের মুখ্য
সমন্বয় আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনকালে
প্রধান অতিথি এসব কথা বলেন। এসময় স্বাগত বক্তব্য
রাখেন, বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয় সচিব মোঃ মোফাজ্জেল
হোসেন, জনপ্রশাসন মন্তনালয়ের সিনিয়র সচিব ড. মোঃ
মোজাম্মেল হক।
প্রধানমন্ত্রী স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে
রোভার স্কাউট সদস্যরা দেশের নেতৃত্ব দিবে। তোমরাই
জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ
বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সেই গতিধারা যেন
অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখবে। এজন্য
তোমাদেরকে দেশের জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,
আর্থসামাজিক ক্ষেত্রে দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে।
এই উন্নয়ন আমাদের অব্যাহত রাখতে হবে।
তিনি অভিভাবক ও স্কাউটদের উদ্দেশ্যে বলেন, ছেলে-মেয়েরা
যাতে সুশিক্ষা পায়, সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের
মনমানসিকতা যেন আরো উন্নত হয় এবং সেগুলো যেন
সৃষ্টিধর্মি হয়, সেদিকে দৃষ্টি রেখেই আমরা শিক্ষা দিতে
চাই।
চাঁদপুরের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল ও পর্যটন এলাকা
গড়ে তোলার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে
মানুষের কর্মসংস্থান হবে এবং এই অঞ্চলের উন্নতি হতে
পারে। তাছাড়া খুব ভালো পর্যটন কেন্দ্র হবে এবং নৌ-
ভ্রমণের জন্যও চমৎকার জায়গা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ওবায়েদুল কাদের, প্রধানমন্ত্রী উপদেষ্টা এইচ টি
ইমাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর
রাজ্জাক, যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি, আইজিপি
ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী, চাঁদপুর জেলা প্রশাসক
মোঃ মাজেদুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার
পিপিএম, বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও
সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপজেলা
চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা নির্বাহি অফিসার
মোঃ মাসুদুর রহমানসহ জেলা উপজেলা পর্যায়ের
প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451