বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় জামায়াত ইসলামীর বৈঠক থেকে ১২ নেতাকর্মী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৫৪৪ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশনে জামায়াত ইসলামীর আমিরসহ ১২ নেতাকর্মীকে আটক
করেছে পুলিশ।শনিবার(৩১মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা উপজেলা জামায়াত
ইসলামীর আমির মাওলানা হারুন অর রশিদ এর বাড়ীতে আন্তঃথানা
জামায়াত নেতাকর্মীদের নিয়ে বৈঠকচলা কালীন পুলিশ ১২ জনকে
আটক করেছেন।
আটককৃতরা হলেন, চরফ্যাসন উপজেলা জামায়াত ইসলামীর আমির
মাওলানা হারুন অর রশিদ কাজী (৫১),মাওঃ মোস্তফা কামাল (৫২), ভোলা
সদরের আমির হোসেন (৪৫), লালমোহনের লোকমান হোসেন (৪০), জসিম
উদ্দিন (৩০), অধ্যক্ষ শরিফ হোসেন (৪৫) শশীভূষনের নাসিম (৩৫), রেদওয়ান
(২৫), আবুল কাশেম (৫০), মোহাম্মদ আলী (৫৫), রহমত উল্যাহ (৩০), দক্ষিণ
আইচার জিয়াউল হক (৭৫)।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু. এনামুল হক জানান,
গোপন সংবাদের ভিত্তিতে মাওলানা হারুনের বাড়ীতে অভিযান চালিয়ে
তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, এরা সবাই
ভোলা, লালমোহন, শশীভূষণ, দক্ষিণ আইচা ও চরফ্যাসন এলাকার জামায়াত
ইসলামির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছে। সরকার
বিরোধী নাশকতার জন্য এরা সন্ধ্যার পর হারুন মাওলানার বাড়ীতে গোপন
বৈঠক করছিল। এদের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার
অভিযোগে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451