বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়ক পরিদর্শন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ ঃ
ঢাকার আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের দুই পাশের রান্তার সম্প্রসারণের
কাজ সরেজমিনে দেখতে এসে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সড়ক
পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে রাস্তার কোন সমস্যা
থাকবে না।
বিশেষ করে মন্ত্রী বলেন, দ্রুতগতিতে এগিয়ে চলছে আব্দুলপুর বাইপাইল মহাসড়কের
রাস্তা সম্প্রসারনের কাজ। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, বেগম
খালেদা জিয়ার অসুস্থা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। অতিতে তারা বাংলাদেশ
আওয়ামীলীগের সভানেত্রীর প্রতি কোন প্রকার শ্রদ্ধা দেখায়নি, কিন্তু আওয়ামীলীগ
অত্যন্ত আন্তরিক। বেগম জিয়া যদি সত্যিকারে অসুস্থ্য হয়ে থাকেন তাহলে
মেডিক্যাল বোর্ড যদি মনে করে, বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করা
দরকার, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার অবশ্যই তা করবে।
বিশেষ করে সেতু মন্ত্রী বিএনপির প্রতি উদ্দেশ্য করে বলেন, আপনারা বেগম জিয়ার
চিকিৎসা নিয়ে কোন প্রকার মিথ্যাচার করবেন না এবং মওদুদ আহম্মেদের মত কোন
নেতার পরামর্শ নিবেন না। এ সময়ে আরো উপস্থিত ছিলেন সাভার ১৯ আসনের সংসদ
সদস্য ডাঃ এনামুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক
ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার ও
আশুলিয়া থানা যুবগলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন খান ও কাদের
দেওয়ানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অংগ সংগঠনের
নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451