বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারত থেকে পাচার হয়ে আসা এক ট্রাক বিস্ফোরক আতশবাজি বেনাপোলে আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ২৬৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধিঃ-
ভারত থেকে পাচার হয়ে আসা এক ট্রাক বিস্ফোরক আতশবাজি আটক করেছে
কাস্টমস কর্মকর্তরা । বেনাপোল কাস্টমস হাউসের বাশকল এলাকা থেকে শুক্রবার
সন্ধ্যায় ট্রাকভর্তি আতশবাজি সহ ২ জনকে আটক করা হয়। সীমান্তবর্তী
তেরঘর এলাকা থেকে ট্রাকভর্তি বিস্ফোরক আতশবাজি ঢাকায় নিয়ে যাওয়া
হচ্ছিল।
কাস্টমস সুত্র জানায়, ভারত থেকে বিপুল পরিমান বিস্ফোরক পাচার হয়ে
বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস’র আইআরএম এর
একটি দল কাস্টমস হাউসের সামনে অভিযান চালিয়ে ঢাকা মেট্র -ন- ১৩-৬১৩৪
নাম্বারের একটি কাভার্ড ভ্যান আটক করে। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশী
চালিয়ে ৩০ কার্টুন আতশবাজি জব্দ করা হয়। কাভার্ড ভ্যানের সাথে থাকা ২
জনকে আটক করা হয়।
আটক সেলিম ঢাকার পল্লবীর সিরাজুল ইসলামের ছেলে এবং আসাদুজ্জামান
বেনাপোলের পুটখালি গ্রামের সামাউল মোড়লের ছেলে।
চোরাচালানি চক্র ২৬ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে বেনাপোলের দৌলতপুর
তেরঘর সীমান্ত দিয়ে ওই আতশবাজি ভারত থেকে কিভাবে পাচার করে দেশের
অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার
সদস্যরা। এটা দেশের বৈধ আমাদানি বাণিজ্য তথা গোটা নিরাপত্তা ব্যবস্থার
জন্য অশনিসংকেত।
বিভিন্নসূত্রে জানা যায়, চোরাচালানী সামছুল আলম এ সকল ঘটনা
ঘটিয়েছে বলে ট্রাক ড্রাইভার ও ট্রাকে সাথে থাকা এস্কর্ট আসাদুজ্জামান
চঞ্চল নিশ্চিত করেছে।
আতশবাজি সামগ্রী সরবরাহের জন্য নিয়োজিত দরদাতা প্রতিষ্ঠান “রূপকার”
এর লেটারহেড এ প্রতিষ্ঠানের পক্ষে এর ম্যানেজার সামছুল আলম স্বাক্ষরিত ৩০
কার্টুন মালামালের বর্ণনা একটি কাগজে পাওয়া যায়।
কাভার্ড ভ্যানের ড্রাইভার সেলিম ও এসকর্ট মোঃ আসাদুজ্জামান (চঞ্চল)
জানান, ঢাকাস্থ প্রতিষ্ঠান “রূপকার” এর ম্যানেজার সামছুল আলম (মোবাইল
নম্বর ০১৯২২-৩৭২৩৫২) কাভার্ড ভ্যান ভাডা করে। ওই মালামাল ঢাকা পর্যšত
পৌঁছে দেয়ার জন্য সুয়োগ পেয়ে শুক্রবার সুযোগ বুঝে পাচার করা হয়।
একটি প্রভাবশালী মহলের সহায়তায় ট্রাকভর্তি বিস্ফোরক’র চালান ঢাকায়
নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকটি আটকের সময় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি নিয়ে ছিল।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান,
কি কারনে দেশের অভ্যন্তরে এত বিপুল পরিমান আতশবাজি পাচার করে দেশের

অভ্যন্তনে আনা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
একটি প্রভাবশালী মহল এই বিস্ফোরকের চালান পাচার করছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451