সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ২১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

 

ঢাকা মহানগর (দক্ষিন) যাত্রাবাড়ী এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল
বিভাগে কংগ্রেসকে গতিশীল করার লক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় বাংলাদেশ
কংগ্রেসের উদ্যোগে এক আলোচনা সভা করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাড মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ভোলা
জেলা সমন্বয়ক আল আমিন উদ্বোধনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র ভাইস
চেয়ারম্যান এ্যাড মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, “কংগ্রেস-এর মূলনীতি,
সুস্থ ধারার রাজনীতি। এখন দেশে যে অবস্থা চলছে তাতে করে বাংলাদেশে সুস্থ
ধারার রাজনীতি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ কংগ্রেসের কোন বিকল্প
নাই।” সভাপতি তার বক্তব্যে বলেন, বরিশাল বিভাগ তথা দেশের প্রত্যেক থানায়
বাংলাদেশ কংগ্রেসের কমিটি করার জন্য উপস্থিত নেতা-কর্মীর প্রতি আহবান
জানান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব এ্যাড মোঃ আব্দুল আউয়াল। আরও
উপস্থিত ছিলেন স্থানীয় নেতা আব্দুল কুদ্দুস, আলা উদ্দিন, সবুজ মিয়া, হারুন,
হান্নান, রুবেল, হেলাল প্রমুখ। পরে মহান স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধে
আত্মদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451