রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রামগঞ্জে নুসরাতের খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ২৯৪ বার পড়া হয়েছে

আলী আজম , ঢাকা ঃ- 

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নিয়ে সরকারের কাছে এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উন্মোচনের দাবি জানান।

মানববন্ধনে ‘সর্বস্তরের লক্ষ্মীপুরবাসী’; ‘ঢাকাস্থ রামগঞ্জের জনগণ’; ‘ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ’; ‘ঢাকাস্থ ব্যবসায়ী সংগঠন’; ‘ঢাকাস্থ রামগঞ্জের কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ীবৃন্ধ’ ব্যনারসহ আরও কয়েকটি সংগঠনের ব্যানারে লোকজন অংশ নেন।

বক্তারা জানান, গত ২৩ মার্চ রাগঞ্জের নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁওয়ের এরশাদ হোসেনের মেয়ে নুসরাত জাহান নিখোঁজ হয়। এর তিনদিন পর ২৬ মার্চ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া ঠাকুর বাড়ির সেতুর নিচ থেকে নুসরাতের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে বক্তাদের অভিযোগ।

ওই ঘটনায় নিহতের মা রেহানা বেগম বাদি হয়ে ওই দিনই রামগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। নুসরাত স্থানীয় রাসুল নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

মানববন্ধনে এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও রামগঞ্জের সন্তান সাহাদাত হোসেন সেলিম বলেন, “সন্ত্রাসী বা দুর্বৃত্তদের কোনো দল নেই। তাদের পরিচয় একটাই, এরা সন্ত্রাসী। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার বিশ্বাস আছে, তারা যদি চাই ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে পারে।”

আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক মমিন পাটোয়ারী বলেন, “নুসরাত নামের শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। যে দলেরই হোন না কেন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হোক।”

তিনি বলেন, “লক্ষ্মীপুর পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্যে উন্মোচন করে জড়িতদের গ্রেপ্তারে দিনরাত চেষ্টা করছে। পুলিশ রহস্য উন্মোচনের কাছাকাছি চলে এসেছে।

“আশা করছি, অতিদ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451