বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অধ্যাপকের টাকা ‘হাতিয়ে’ নাইজেরিয়ার নাগরিক আটক!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৩৯২ বার পড়া হয়েছে

বাসস, 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক অধ্যাপকের কাছ থেকে প্রতারণা করে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম ডোনাটস এমেকা ওনিজিউয়া। শুক্রবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রে একটি সেমিনারে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার কথা বলে শাবিপ্রবি’র অধ্যাপক ড. ফারুক মিয়ার কাছে গত ফেব্রুয়ারি মাসে একটি ই-মেইল আসে।

পরে ওই সেমিনারে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ওই শিক্ষক। এরপর হোটেল ভাড়া, বিমান টিকেট, ইন্স্যুরেন্স ও ফেরতযোগ্য জামানত হিসেবে তার কাছ থেকে তিন দফায় ৫ হাজার ৬০০ ডলার হাতিয়ে নেয় প্রতারক চক্র।

পরিতোষ ঘোষ বলেন, গত ২৭ মার্চ ওই চক্রের এক সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে তাকে একটি ট্রাভেল ব্যাগ দিয়ে তা সিলেটে নিয়ে যেতে বলে। এসময় তার কাছ থেকে ল্যান্ডিং চার্জ বাবদ আরো দেড়লাখ টাকা নেয়া হয়। ব্যাগ হাতে নিয়ে ড. ফারুক দেখতে পান তার ভেতরে বিশাল ওজনের একটি মেশিন রয়েছে। কনফারেন্সের কোনো ডকুমেন্ট নেই। এরপর ড. ফারুক আবার যুক্তরাষ্ট্রে ফোন দিয়ে তার ডকুমেন্টের ব্যাপারে জানতে চান। তখন তাকে বলা হয় পরদিন তাদের একজন লোক সিলেট এসে ব্যাগের ভেতরের মেশিন থেকে সব ডকুমেন্ট বের করে দেবে।

পুলিশ আরো জানায়, পরদিন ওই চক্রের আরেক সদস্য নাইজেরিয়ার নাগরিক ডোনাটস এমেকা ওনিজিউয়া সিলেটে এসে ড. ফারুককে কল দেয়। তারা নগরীর উপ-শহরের হোটেল রোজ ভিউর সামনে একটি মাইক্রোবাসে সাক্ষাত করেন। তখন ডোনাটস এমেকা মেশিন থেকে জাল ডলার তৈরি করে ড. ফারুকের হাতে ধরিয়ে দেয়। এতে ড. ফারুক ক্ষুব্ধ হয়ে প্রতারক চক্রের ওই সদস্যকে সেমিনারের ডকুমেন্ট দিতে বলেন। তখন ডোনাটস এমেকা কিছুক্ষণ পর ডকুমেন্ট নিয়ে আসছেন বলে পালিয়ে যায়। পরে এ বিষয়টি ড. ফারুক পুলিশকে অবহিত করেন এবং ২৯ মার্চ শাহপরাণ থানায় একটি মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে মাধবপুরে একটি হোটেলে অভিযান চালিয়ে নাইজেরিয়ার ওই নাগরিককে গ্রেফতার করে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451