সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি তিন এজেন্ডা সামনে রেখে নিবার্চনের প্রস্তুতি নিচ্ছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ২৪২ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনের প্রস্তুতি এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন এই তিনটি এজেন্ডা নিয়ে বিএনপি নির্বচানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেছেন, আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের সামনে তিনটি এজেন্ডা- খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনের প্রস্তুতি এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন। বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে এদেশে কোনও নির্বাচন হবে না।

শুক্রবার, দুপুরে ‘গণতন্ত্র এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মওদুদ সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যতোই ষড়যন্ত্র, কলাকৌশল করেন না কেন, যতোই খালেদা জিয়ার মুক্তি বিলম্ব করেন না কেন, তিনি মুক্ত হয়ে ফিরে আসবেন। আপনারা যে নীলনকশা করছেন, সে স্বপ্ন পূরণ হবে না। খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। আপনারা ভুল পরিকল্পনা করছেন।

এসময় গতকাল প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে যে বক্তব্য রেখেছেন তার সমালোচনা করেন মওদুদ।

তিনি বলেন, সরকারি খরচে তিনি ঠাকুরগাঁও গিয়েছিলেন। সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে। তিনি সে জনসভায় নৌকায় ভোট চেয়েছেন। আরো অনেক উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধন করেছেন। এই ভোট চাওয়া, উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন অনৈতিক। নির্বাচনী কার্যবিধি বিরোধী। তিনি আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে করতে পারেন। প্রধানমন্ত্রী হিসেবে নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেন বলে অন্য সবাইকে মিথ্যাবাদী মনে করেন দাবি করে মওদুদ বলেন, আমাদের মহাসচিবের এলাকায় গিয়ে তার সমালোচনা করেছেন। তাতে অবশ্য লাভ হয়েছে। ফখরুল সাহেবের ভোট আরো বেড়ে গেছে। আমারও অনেক সমালোচনা করেন তিনি। এতে আরো লাভ হয় আমাদের। আমরা কি আপনার সমতুল্য? আমাদের সমালোচনা করা কি আপনাকে মানায়?

মওদুদ বলেন, আমি ঈর্ষান্বিত, যে মহাসচিবের ভোট বেড়ে গেছে। আমরা চাই, তিনি বারবার এমন সমালোচনা করে যাক। এতে আমাদের ভোট বাড়বে।

বিএনপির এই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী চরম মিথ্যাচার করছেন। আপনাদের সুযোগ সুবিধা আছে যা ইচ্ছা বলে যান, করে যান। কিন্তু সময় আসবে। মানুষ একদিন রাস্তায় নামলে আওয়ামী লীগের সমর্থন স্রোতে ভেসে যাবে। একটি সুষ্ঠু নির্বাচন হলে বুঝা যাবে যে নৌকার পক্ষে কত ভোট আর ধানের শীষের পক্ষে কত ভোট যায়।

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ। ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451