রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একযোগে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ২৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারাদেশে এবং বিদেশে বাংলাদেশ মিশনে সকাল ৮টা ৮ মিনিটে শুদ্ধ সুরে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক শিশু কিশোর সমাবেশে সুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশনের শুভ সূচনা করেন।

প্রধানমন্ত্রী শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশনের ওপর সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে ২০ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত সারাদেশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পর্যায়ে প্রায় ৬৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। ১৫ মার্চ জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিকে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনেও শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। অনুষ্ঠানে হাইকমিশানার মো. নজমুল কাওনাইনসহ মিশনের কর্মকর্তা এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451