বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রিয় তারকার প্রতি ভক্তদের ভালোবাসা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ মার্চ, ২০১৮
  • ৩৬৭ বার পড়া হয়েছে

মাসুদ হোসেনঃ বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের জন্মদিন ছিল রবিবার ২৫ মার্চ। এদিনটি গণহত্যা দিবস হওয়ায় দিনটিকে সম্মান জানিয়ে যুবরাজ আর কোনদিন তার জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছিলেন। এমনকি ভক্তদের ও নিষেধ করেছিলেন।

যেই কথা সেই কাজ। আসিফ আকবরসহ কোন ভক্তই গত বছর থেকে জন্মদিন পালন করেন না। এবছর জন্মদিন উপলক্ষে তাঁর ভক্তরা বিভিন্ন এতিমখানা,  মাদ্রাসা ও বিদ্যাশ্রমে দোয়ার ব্যবস্থা করেন। ভক্তরা চেষ্টা করেন এই দিনটিতে এতিম অসহায় ছেলে-মেয়েসহ বৃদ্ধ -বৃদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য।

গত বছর জন্মদিনে আসিফিয়ান জান্নাতুল ফেরদৌস আঁখির উদ্যোগে প্রায় ২৩০ জন এতিম শিশুদেরকে খাওয়ানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, স্বপ্না সাহিরি, নবী আসিফ, নুরুল হুদা, ওমর সানী, রাশেদ মজুমদারসহ অনেক আসিফিয়ান।

এবারের জন্মদিনে রবিবার ২৫ মার্চ অসহায় বৃদ্ধ ও বৃদ্ধাদের নিয়ে।  জান্নাতুল ফেরদৌস আঁখি এবং স্বপ্না সাহিরি’র উদ্যোগে রাজধানীর শ্যামলীতে একটি বৃদ্ধাশ্রমে বৃদ্ধ অসহায়দের পাশে হাত বাড়িয়েছেন। সার্বিক সহযোগীতায় ছিলেন,  আর জে রায়হান আসিফ, নুরুল হুদা, নবী আসিফ, রাশেদ মজুমদার, ওমর সানি, রবিউল ইসলাম, মারুফ আরমান সাধ, আজমির মাহমুদ, ফরহাদ, আবির, জি এম মনিরুল ইসলাম, মাহমুদ হাসান সবুজ,হারুন ফেনী, কাউসার আহমেদ, সাজেদা ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস আখি, ওমর সানি, রাশেদ মজুমদার, বৃদ্ধা শ্রমের  পরিচালক মিল্টন।

অন্যদিকে প্রিয় তারকার জন্য দোয়া কামনায় তানভির আসিফ রানা মোহাম্মদপুর নূরানী মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে কোরআন পাঠ, দোয়া ও তাদের মাঝে তবারকের ব্যবস্থা করেন। ভক্তদের এমন ভালোবাসায় সিক্ত সুরেলা কন্ঠের নায়ক আসিফ আকবর। প্রিয় তারকাকে উৎসর্গ করে ভক্তরা এদিনটিতে বিভিন্ন আয়োজন করে থাকেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451