রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের ভরাডুবি হবে : ব্যারিস্টার মওদুদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৩০২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন.কম ঃ-

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের মত জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের ভরাডুবি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ মাত্র ২৫ শতাংশ ভোট পেয়েছে আর বিএনপি পেয়েছে ৭৫ শতাংশ। আগামী জাতীয় নির্বাচন যদি এরকম সুষ্ঠু হয় তবে তার ফলাফলও একই দাঁড়াবে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) আয়োজিত প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মওদুদ বলেন, সরকার বলে বাংলাদেশ নাকি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কিন্তু তার ছোঁয়া জনগণ এখনো পায়নি। যে কারণে জনগণ এ সাফল্যে সম্পৃক্ত হতে চায় না। তাই গতকাল সাধারণ জনগণের পরিবর্তে বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনদেরকে নিয়ে আনন্দ-উৎসব করেছে সরকার।

মওদুদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে আরও ৭ থেকে ৮ বছর আগে আমরা এই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতাম। এই সরকারের লুটপাট, দুর্নীতি আর কুশাসনের ফলে আজকে এই স্বীকৃতি পেতে বিলম্বিত হয়েছে। তাদের (সরকারের) এখানে কোনো অবদান নেই।

তিনি বলেন, দেশে ৫ জানুয়ারির মতো নির্বাচন আর হবে না। সরকার সমঝোতায় না এলে রাজপথে আন্দোলন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ থাকবে না। খালেদা জিয়াকে ছাড়া কোনো জাতীয় নির্বাচন এদেশে অনুষ্ঠিত হবে না। তিনি যতো বেশি দিন কারাগারে থাকছেন তার জনপ্রিয়তা ততো বেশি বাড়ছে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক কে এ জামান, এ বি এম মোশাররফ হোসেন, সাইদুর রহমান তামান্না, শরীফুল ইসলাম আউয়াল, মূসা ফরাজী, ফরিদ উদ্দীন আহমেদ প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451