শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলের মির্জাপুরে ৭০৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ১৭১ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ মোজাম্মেল হক,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের মির্জাপুরে সহকারী পুলিশ সুপার (মির্জাপুুর সার্কেল) মো:আফসার উদ্দিন খাঁন
এর নেতৃত্বে বিপুল পরিমান ফেনসিডিলসহ রাকিব ওরফে রাজিব মিয়া(২৭) নামে এক ভুয়া
সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।তিনি দি বাংলাদেশ টুডের সাংবাদিক বলে পুলিশকে
জানিয়েছে।তার ব্যবহৃত প্রাইভেটকারটিও পুলিশ উদ্ধার করেছে।আজ বুধবার দুপুরে ঢাকা-
টাঙ্গাইল মহাসড়কের জামুর্কি ইউনিয়নের পাকুল্যা বাস স্টেশন এলাকা থেকে ঐ ভুয়া
সাংবাদিককে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।
এলাকার লোকজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা এলাকায় একটি প্রাইভেটকারে দি বাংলাদেশ
টুডের স্টিকার লেখা কারটি রাস্তার পাশে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে
গিয়ে প্রাইভেটকারটির পিছনের ডালা খুলে বস্তা ভর্তি ফেনসিডিলের বোতল দেখতে পেয়ে
রাকিবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।রাকিব নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে
আইডি কার্ড দেখান।তবে তিনি কোথাকার সাংবাদিক কার্ডে তা লেখা নেই।আইডি
কার্ডের মধ্যে লেখা মিডিয়া রিপোর্টার।উদ্ধারকৃত ৭০৪ বোতল ফেনসিডিলের দাম প্রায়
পাঁচ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান বলেন,
গ্রেফতারকৃত রাকিব ভুয়া সাংবাদিক।সাংবাদিকের নাম ব্যবহার করে সে মাদক ও চোরাচালন
করে আসছে।তিনি ও তার সহযোগিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রক্রিয়া চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451