মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলার মেঘনায় মাছ ধরার অপরাধে ২৮ জেলের জেল জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৪১৯ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি॥

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে পৃথক পৃথক
অভিযানে ২৫ মন ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়াও ১৭ জেলেকে এক মাস
করে কারাদন্ড এবং ১১ জনকে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন
ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা
হয়েছে।
বুধবার (২১ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ড, মৎস্য
বিভাগের পরিচালিত অভিযানে এ জাল, ইলিশ ও জেলে আটক হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, ভোরে ভোলা সদর উপজেলার
রাজাপুর মেঘনা নদী এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়।
এ সময় ট্রলার বোঝাই জাটকা পাচারের সময় ট্রলারটি আটক করে
কোস্টগার্ড। সেখান থেকে প্রায় ২৫ মন জাটকা ইলিশ জব্দ করে।
এছাড়া, অপর অভিযানে ভোলা দৌলতখান উপজেলার মেঘনা নদীতে পৃথক
দুটি অভিযান চালায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় চারটি জেলে
ও ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ২৮ জেলেকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতখান উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামলা হোসেন জানান, আটক ২৮
জেলের মধ্যে ১৭ জনকে এক মাস করে কারাদন্ড এবং ১১ জনকে ২ হাজার
টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত মাছগুলো অসহায় দুস্থ
ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাল পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451