শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে পিকআপভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ২৫৮ বার পড়া হয়েছে
সেলিম হায়দার , সাতক্ষীরা ঃ-
সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার ভৈরবনগর এলাকায় মিনি পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিব‍ারের তিনজনসহ ছয়জন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন সাতজন।

মঙ্গলবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়‌কে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী আকলিমা খাতুন, তার ছেলে আশিকুজ্জামান (১২) ও মেয়ে মিম (৩), নুর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি মিনি পিকআপভ্যান ভাড়া করে মনিরুজ্জামান খুলনায় গিয়েছিলেন তার এক আত্মীয়র জানাজায়। ফিরে আসার পথে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্ত্রী ও ছেলে-মেয়েসহ ছয়জন নিহত ও সাতজন আহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন  জানান, মরদেহগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে। আহতদের একই হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান তি‌নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451