শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়ক- প্রিয়ম্ময়ীর জানাযায় মানুষের ঢল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,গাজীপুরঃ
নেপালের ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত আলোকচিত্রী
এফ এইচ প্রিয়ক ও তার মেয়ে তামাররা প্রিয়ম্ময়ীর জানাযা
গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষের
ঢল নামে।


মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের আব্দুল আউয়াল
বিশ্ববিদ্যালয়ে কলেজ মাঠে তাদের জানাযা অনুষ্ঠিত হয়। এক সময়
এই কলেজেই পড়াশোনা করেছিলেন ফারুক হোসাইন প্রিয়ক।
এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার সকাল
৮টার দিকে আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয়ে কলেজের শহীদ মিনারের
পাদদেশে তাদের মরদেহ রাখা হয়। এসময় ফারুক হোসাইন প্রিয়ক
এর সহপাঠী, বন্ধু ও স্থানীয় জনগণ শ্রদ্ধা জানান। উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
রেহানা আক্তার, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো. সোহেল
রানা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বেলা ১১ টার সময় ঢাকা-ময়মনসিংহ সড়ক সংলগ্নে জৈনা
বাজারের পশ্চিম পাশের একটি খোলা মাঠে অপর জানাযা শেষে এফ
এইচ প্রিয়ক ও তার মেয়ে তামাররা প্রিয়ম্ময়ীর মৃতদেহ তাদের
বাড়ির সামনের বাগানে দাফন করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451