রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শিরোপার স্বপ্ন ভাঙল শেষ বলের ছয়ে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ২৮০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

এর আগে তিন তিনবার কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠে হতাশ হতে হয়েছিল বাংলাদেশকে। পূরণ হয়নি শিরোপা জয়ের স্বপ্ন। এবার শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে বাংলাদেশ চলে গিয়েছিল সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে। কিন্তু আরও একবার তীরে এসে তরী ডুবেছে টাইগারদের। শেষ বলে ছয় মেরে ভারতকে নাটকীয়ভাবে জয়ের বন্দরে নিয়ে গেছেন দিনেশ কার্তিক। ৪ উইকেটের রোমাঞ্চকর এক জয় দিয়ে নিদাহাস ট্রফির শিরোপাতেও পড়ল ভারতের হাত।

জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১২ রান। সেই সমীকরণ এসে দাঁড়ায় এক বলে ৫ রান। চার মারলেও ম্যাচটি গড়াত সুপার ওভারে। কিন্তু সৌম্যর শেষ বলটা ছয় মেরে বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন কার্তিক। ৮ বলে ২৯ রান করে কার্তিকই বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের স্বপ্নভঙ্গে।

শুরুতে ব্যাটিং করে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করেছে ১৬৬ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে ভারত। স্কোরবোর্ডে ৩২ রান জমা করতেই সাজঘরে ফিরেছেন শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। তবে ৪২ বলে ৫৬ রানের রানের ইনিংস খেলে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দশম ওভারে ২২ রান করা লোকেশ রাহুলকে আউট করে অবশ্য বাংলাদেশ শিবিরে আশা জাগিয়েছেন রুবেল হোসেন। ১৪তম ওভারে রোহিতকে আউট করে সেই আশা আরও জোরদার করেছিলেন নাজমুল ইসলাম অপু।

২৮ ও ১৭ রান করে মনিশ পান্ডে ও বিজয় শঙ্কর আউট হয়ে গেলে বাংলাদেশর জয় প্রায় নিশ্চিতই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু শেষ দুই ওভারেই ম্যাচের পুরো চিত্র পাল্টে দিয়েছেন কার্তিক।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বাংলাদেশও অবশ্য পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। ৩৩ রান সংগ্রহ করতেই হারিয়েছিল তিন উইকেট। তবে এরপর সাব্বির রহমানের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ১৬৬ রানের সম্মানজনক সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। ১৯তম ওভারে ৫০ বলে ৭৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন সাব্বির। ২১ রান করে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েছেন মাহমুদউল্লাহ। আর শেষপর্যায়ে মেহেদী হাসান মিরাজ খেলেছেন সাত বলে ১৯ রানের ছোট্ট কিন্তু মহাগুরুত্বপূর্ণ ইনিংস।

ভারতের পক্ষে দারুণ বোলিং করেছেন যুবেন্দ্র চাহাল। ৪ ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন এই লেগস্পিনার। ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন ওয়াশিংটন সুন্দর। দুটি উইকেট গেছে জয়দেব উনাদকাটের ঝুলিতে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451